রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা

মাগুরা টাইমস ডেস্ক:

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

রবিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, “ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতা বা ব্যক্তিদের থাকার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে।”

সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে আটটি প্রস্তাবকে সহজ ও দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর একটি হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা।

প্রস্তাবে বলা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে যুক্ত থাকায় নানা সমস্যা সৃষ্টি হয়। তাই তাদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত নীতিমালা ইতোমধ্যেই সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রজ্ঞাপন জারির এক মাসের মধ্যে দেশের সব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠন সম্পন্ন করতে হবে।

এর আগে সংস্কার কমিশনের দেওয়া মোট ১২১টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টিকে দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ