রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

ভারতে পালানোর চেষ্টা: সাবেক এমপি শিখরের ভাই আওয়ামী লীগ নেতা হিসাম আটক

তৌহিদ, মাগুরা:

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সোমবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অভিযান

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল রেলস্টেশনে অবস্থান নেয়। ঢাকা থেকে ট্রেনে নামার পরপরই হিসামকে ঘেরাও করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন।

ওসি খালেদুর রহমান আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানাকে অবহিত করা হয়েছে। তাঁকে নিতে মাগুরা সদর থানার একটি পুলিশ দল ইতোমধ্যে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে। মাগুরা থেকে পুলিশের দল পৌঁছালে তার সঙ্গে থাকা ব্যাগের তালা খুলে দেখা হবে।

মাগুরা পুলিশের বক্তব্য

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাগুরা সদর থানার হেফাজতে আনা হবে।”

অপরাধের ইতিহাস

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুজ্জামান হিসাম ২০২৪ সালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড সংঘটনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরিচয়

আশরাফুজ্জামান হিসাম মাগুরা পৌরসভার জামরুল তলার মৃত সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের ছেলে। রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ