রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

পাথর রক্ষা হয়নি, ভোট রক্ষা হবে কী করে?

মাগুরা টাইমস ডেস্ক:

আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি। সামাজিক মাধ্যমে বন্ধুদের ছবিতে যখন দেখি, মনে হয়— কত সুন্দর জায়গা! পাহাড়ের কোলে, নদীর জলে, শুভ্র সাদা পাথরের অপরূপ সমারোহ। কিন্তু আজ সেই জায়গাটির ছবির সঙ্গে তুলনা করলে মনে হয়— কেউ যেন রাক্ষসের মতো জায়গাটিকে গ্রাস করে ফেলেছে। ভোলাগঞ্জ আর আগের মতো নেই, আর কোনোদিনও হবে না। মনে হচ্ছে যেন নিজের স্বজন হারিয়ে ফেলেছি।

আমাদের দেশে পরিবেশ রক্ষার কথা বললেই যে ক’টি নাম মনে আসে, রেজওয়ানা হাসান তাদের অন্যতম। পরিবেশের জন্য আজীবন কাজ করেছেন, সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, এজন্য ব্যক্তিগত ও পারিবারিকভাবে আক্রমণের শিকারও হয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়— বছরের পর বছর প্রকাশ্যে ভোলাগঞ্জ থেকে পাথর লুট হয়ে গেল, অথচ কি করে সেই খবর তার কাছে পৌঁছায়নি? পরিবেশের সঙ্গে যার আত্মার যোগ, তার টনক কেউ নাড়াতে পারল না? নাকি এই লড়াই কেবল এনজিও প্রকল্পের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল?

একটি উদাহরণ ধরা যাক— সেন্ট মার্টিনের প্রবাল এক বছরে কেউ তুলে নিতে পারবে না, কারণ সরকার সেখানে কঠোর। তাহলে সাদা পাথরের ক্ষেত্রে কেন সরকার এত উদাসীন? এখানে কি সরকারের চেয়ে ক্ষমতাবান কেউ আছে?

যদি কোনো রাজনৈতিক দলের জেলা সভাপতি সরকারের চেয়েও প্রভাবশালী হয়ে যান, আর একজন পরিবেশ উপদেষ্টা সেটা প্রকাশ্যে বলেন, তখন লজ্জা আমাদের সবারই পাওয়া উচিত। প্রশ্ন হলো, রেজওয়ানা হাসানেরও কি খারাপ লাগে? নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই শেষ পর্যন্ত একই রকম হয়ে যায়— অন্ধ, বধির, আপসকামী ও দায়হীন?

ভোলাগঞ্জের সাদা পাথর আর ফিরবে না। কিন্তু আমরা কি আমাদের বিবেক ফিরিয়ে আনতে পারব?

— নাজনীন মুন্নির ফেসবুক ওয়াল থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ