
মাগুরাবাসীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করে আজ বুধবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “মাগুরা পেইন্ট গার্ডেন”। শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া চৌরাস্তায় অবস্থিত এই শোরুমে প্রথমবারের মতো এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি পাঁচটি শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সমন্বিত সেবা।

এখানে গ্রাহকরা পাবেন বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড বার্জার, নেরোলাক, এলিট, নিপ্পন এবং আরএফএল-এর বিভিন্ন ধরনের রং ও পণ্য।
শোরুমটির অন্যতম আকর্ষণ হচ্ছে বার্জার ও নেরোলাকের অত্যাধুনিক “কালার ব্যাংক” মেশিন। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী তাৎক্ষণিকভাবে হাজার হাজার শেড ও কালার তৈরি করে নিতে পারবেন।
উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে “মাগুরা পেইন্ট গার্ডেন” যাত্রা শুরু করেছে। তারা মাগুরাবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
ঠিকানা: মাগুরা পেইন্ট গার্ডেন
পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া চৌরাস্তা, মাগুরা।