শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর

নিজস্ব প্রতিবেদক

টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এবার বগুড়ার মমো ইন-এ ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়াডস্ ২০২৫-এর জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী ৭ই এপ্রিল ২০২৬ উত্তর বঙ্গের ঐতিহ্যেবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীন সঙ্গীতশিল্পী ও কলাকুশলীবৃন্দ। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ প্রদান উপলক্ষে এর বিস্তারিত জানাতে আজ ৫ই মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রকল্প পরিচালক রাজু আলীম সহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গান জমা পড়েছে ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫-এ নির্বাচনের জন্য। জমাকৃত গানগুলো থেকে শ্রেষ্ঠ গান বাছাইয়ের জন্য বিচারকার্য অনুষ্ঠিত হবে ৭ মার্চ থেকে। প্রতিবারের মতো এবারও দেশের গুণী সঙ্গীতজ্ঞ এবং নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বিচারকার্য সম্পাদন করবেন।

২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫-এর এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান টিএমএসএস। হসপিটালিটি পার্টনার হিসেবে সংযুক্ত আছে নান্দিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মমো ইন। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো। এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন লিমিটেড। অনলাইন পার্টনার www.channelionline.com। রেডিও পার্টনার রেডিও ভূমি ৯২.২ এফএম এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন। সঙ্গীতের সকল শাখার সকল শিল্পী আবারও একই মঞ্চে এক হতে যাচ্ছেন সঙ্গীত নিয়ে আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫-এর মধ্য দিয়ে। ক্যাটাগরিগুলো হলো: আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী (২টি), শ্রেষ্ঠ লোক সঙ্গীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও-নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানী, অনলাইন ভিউ (আধুনিক গান)- শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ, (ছায়াছবির গান) – শ্রেষ্ঠ শিল্পী (২টি), অনলাইন ভিউ (লোকসঙ্গীত শিল্পী)-শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা-২টি। সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্। এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ