
দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা ও আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের স্পষ্ট ঘোষণা দেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে প্রকাশিত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন—
“কিছু সংগত কারণে হয়তো দেশে ফেরা হয়নি, তবে সময় এসে গেছে। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”
নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন—
“রাজনীতি করি, তাই জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সময় দূরে থাকা সম্ভব নয়।”
দেশে ফেরার পথে সম্ভাব্য শঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন,
“বিভিন্ন সময় সরকারের ভেতর থেকেও শঙ্কার কথা শুনেছি, তবে ভয় পাইনি। ফিজিক্যালি হয়তো বিদেশে আছি, কিন্তু মন-মানসিকতা সবসময় বাংলাদেশেই।”
গণমাধ্যমে দীর্ঘদিন নীরব থাকার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন,
“আমাকে একসময় কোর্টের আদেশে ‘কথা বলার অধিকার’ থেকে বঞ্চিত করা হয়েছিল। তবুও আমি থেমে থাকিনি—সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পথে জনগণের কাছে পৌঁছেছি।”
“প্রেস ক্লাবে কথা বলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, তবুও আমি আমার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি,” — বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।