রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

তারেক রহমানের দেশে ফেরা শিগগিরই : লুৎফুজ্জামান বাবর

মাগুরা টাইমস ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টানা দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বাবর। বিকেল ৪টা ২২ মিনিটে মন্ত্রণালয়ে ঢোকেন তিনি। তবে এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বছরের একাধিক মামলার আপিল শুনানিতে লুৎফুজ্জামান বাবর খালাস পান। এর মধ্যে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা, দুর্নীতি মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাতেও তিনি খালাসপ্রাপ্ত হন।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ ঘটনায় দায়ের হওয়া মামলাতেই বাবর দীর্ঘদিন কারাভোগ করেন এবং একাধিক দণ্ডপ্রাপ্ত হন। তবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে একে একে সব মামলায় তিনি খালাস পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ