রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

ইউনূস-খালেদা বৈঠকে সমাধানের ইঙ্গিত, জুলাই সনদ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা

মাগুরা টাইমস ডেস্ক:

ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের খসড়া জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতপার্থক্য থাকলেও সমাধানের পথ দেখছেন বিশেষজ্ঞরা।

কমিশনের খসড়ায় মোট ৯৫টি প্রস্তাবের মধ্যে ৮৪টিতে সর্বসম্মতি মিলেছে, আর ১১টিতে ভিন্নমত রয়েছে। সবচেয়ে বড় বিতর্ক সনদের আইনগত স্বীকৃতি নিয়ে। বিএনপি বলছে, সংসদে পাস করেই বৈধতা দিতে হবে। অপরদিকে জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল সংসদ বসার আগেই আইনি ভিত্তি চায়।

বিশ্লেষকরা মনে করেন, এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বৈঠক হলে বড় ধরনের সমাধান আসতে পারে। এমনকি অন্যান্য রাজনৈতিক শীর্ষ নেতাদেরও আলোচনায় রাখা প্রয়োজন বলে তারা মনে করছেন।

রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন হলেও বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, জুলাই সনদ আইনি ভিত্তি পেলে আসন্ন নির্বাচনে সব দল অংশ নেবে এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ