বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

এনবিআরের ১৭ শীর্ষ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

মাগুরা টাইমস ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ ও দায়-দেনার বিস্তারিত বিবরণী চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

দুদক জানিয়েছে, যাদের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন—

কর কমিশনার এম এম ফজলুল হক

কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ

অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক

মো. মামুন মিয়া

হাসান তারিক রিকাবদার

মির্জা আশিক রানা

আবদুর রশিদ মিয়া

যুগ্ম কর কমিশনার মোনালিসা সাহরিন সুস্মিতা

মোর্শেদ উদ্দিন খান

উপ-কর কমিশনার মো. শিহাবুল ইসলাম

রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান

কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন

অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ডু

এনবিআরের যুগ্ম কমিশনার মো. তারিক হাসান

সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন

এনবিআর সদস্য মো. লুৎফুল আজিম

এ কে এম বদিউল আলম

দুদকের বক্তব্য

দুদক মহাপরিচালক বলেন, “তদন্তে দেখা গেছে, এই কর্মকর্তারা নিজের নামে কিংবা অন্য কারও নামে সম্পদ অর্জন করেছেন, যা তাদের বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই কমিশন তাদের নির্ধারিত ফরমে সম্পদ ও দায়-দেনার বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।”

প্রেক্ষাপট

এর আগে বেশ কিছু দাবিতে এনবিআর কর্মকর্তারা গত ২৮-২৯ জুন কর্মবিরতি পালন করেছিলেন। এরপর সরকার কঠোর অবস্থান নেয়। শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর পাশাপাশি একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ