রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি যোগ দিলেন তারেক রহমান

মাগুরা টাইমস ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুপুর ৩টায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শুরু হয়েছে। সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি করা হয়। পরে ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

বর্তমানে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাজিব আহসান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ