রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

টকশো চলাকালেই বহিষ্কারের নোটিশ পেলেন এনসিপি নেতা মাহিন সরকার

মাগুরা টাইমস ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে দলের এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সময় মাহিন সরকার ছিলেন একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে। সেখানে উপস্থাপকই তাকে বহিষ্কারের খবরটি প্রথম জানান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহিন সরকার বলেন,

“জাতীয় নাগরিক পার্টি আমার রাজনৈতিক দল, ভবিষ্যতেও থাকার ইচ্ছে আছে। আমি তাদের সাথে আলোচনা করেছি। যেহেতু আমি এখনো মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী, ছাত্র রাজনীতির প্রশ্নে আমি জানতে চেয়েছিলাম দলের নীতি কী। কিন্তু আমি কোন স্পষ্ট উত্তর পাইনি।”

তিনি আরও বলেন, বহিষ্কারের কারণটি স্পষ্টভাবে তাকে জানানো হয়নি।

“তারা আমার কাছে জবাব চেয়েছিল, আমি সরাসরি জবাব দিয়েছি। কিন্তু কেন বহিষ্কার করা হলো, সেটি আমি জানি না। কারণ দর্শানোর কোনো নোটিশও আমাকে দেওয়া হয়নি।”

ডাকসুকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহিন সরকার বলেন,

“এ ব্যাপারে আমি কিছুই জানি না।”

দলের অভ্যন্তরীণ এ সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ