রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

বিএনপিকে জড়ানোর অভিযোগে এনসিপি নেতা সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা আবেদন

মাগুরা টাইমস ডেস্ক:

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজীপুরে অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে বিএনপিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার চালান। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানভীর সিরাজ বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে জানিয়েছেন, এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কিন্তু সারজিস আলম ইচ্ছাকৃতভাবে বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী আমি মানহানির অভিযোগে মামলা করতে এসেছি। ন্যায়বিচার পাব বলে আশা করছি।”

আবেদনে মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তবে এ ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ