রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

জনস্বার্থে পুলিশের ৯ পরিদর্শককে অবসরে পাঠানোর সিদ্ধান্ত

মাগুরা টাইমস ডেস্ক

জুলাই মাসের আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগে পুলিশের ৯ জন নিরস্ত্র পরিদর্শককে জনস্বার্থে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র রবিবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে এসব কর্মকর্তার ফাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি করে তাদের অবসরের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

যারা অবসরে যাচ্ছেন

১. নৌ-পুলিশের যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন
২. সিআইডি মৌলভীবাজারের পরিদর্শক নুরুল ইসলাম
৩. টাঙ্গাইল মধুপুর সার্কেল অফিসের পরিদর্শক আবু বকর সিদ্দিক
৪. টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ
৫. নারায়ণগঞ্জ রিজার্ভ অফিসের পরিদর্শক এস এম কামরুজ্জামান
৬. সিআইডি নরসিংদির পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির
৭. বগুড়ার এপিবিএন-৪ এর পরিদর্শক শিকদার শামীম হোসেন
8. সিআইডি কন্ট্রোল রুমের পরিদর্শক আব্দুল লতিফ
৯. কুলাউড়া রেলওয়ে থানার পরিদর্শক মো. সেলিমুজ্জামান

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ