রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

সাংবাদিকদের প্রতি আমীর খসরুর আহ্বান: ‘দলের নয়, দেশের হয়ে লিখুন’

মাগুরা টাইমস ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,

“বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, দেশের ও মানুষের সাংবাদিক হন। এটাই নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা।”

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘সাংবাদিক ছাত্র-জনতার সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে তিনি ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন।

খসরু বলেন, “সাংবাদিকতার নামে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়ায়, তারা প্রকৃত সাংবাদিক নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপিয়েও সাংবাদিক স্বাধীনতা উপভোগ করেছে—এটাই নতুন বাংলাদেশের বার্তা।”

তিনি আরও বলেন, “আমরা কৃতিত্বের জন্য নয়, গণতন্ত্র ও মানুষের মালিকানা ফেরাতে আন্দোলন করেছি। সাংবাদিকদের উচিত নিরপেক্ষভাবে মানুষের কথা তুলে ধরা—এটাই হবে সফল সাংবাদিকতা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, মুস্তাফা নঈম, সালেহ নোমান, মনোয়ারা বেগম মনি, রিদোয়ান সিদ্দিকীসহ বিএনপি ও সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ