বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরনাম :
রাজধানীতে ডিবির ব্লক রেইড: লালবাগ বিভাগে ২১ জন গ্রেফতার মাগুরায় জ্বালানি তেল ব্যবস্থাপনায় কঠোর বার্তা: স্টেশন মালিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি থেকে মাগুরার নতুন এসপি: মোল্লা আজাদ হোসেনকে গার্ড অব অনার মাগুরায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই সাংবাদিকদের মিলনমেলায় মাগুরায় রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল ঢাকায় নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর

আশিতম জন্মদিনে প্রথমবার টেলিভিশনে ‘রূপনগরের রাজকন্যা’ শবনম

মাগুরা টাইমস ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী নায়িকা শবনম আজ (১৭ আগস্ট) তার আশিতম জন্মদিনে প্রথমবারের মতো টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। চ্যানেল আইতে প্রচারিতব্য ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে তিনি শেয়ার করেছেন জীবনের নানা স্মৃতিময় অভিজ্ঞতা।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান।

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় শবনমের। এর আগে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার ছবিতে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র চান্দা-তে অভিনয়ের মাধ্যমে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি পান। ষাট থেকে আশির দশক পর্যন্ত দীর্ঘ তিন দশক একটানা নায়িকা হিসেবে শীর্ষ অবস্থান ধরে রাখেন।

বাংলা ও উর্দু মিলিয়ে ১৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নবারুণ, নাচঘর, নাচের পুতুল, সন্ধি, রাজধানীর বুকে, সহধর্মীনি প্রভৃতি।

সর্বশেষ তিনি কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান (১৯৯৯)-এ অভিনয় করেন।
শবনমকে নিয়ে বিশেষ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৭ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আই, আইস্ক্রীন ও চ্যানেল আই অনলাইনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ