বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় শ্রীপুরে ছাত্রদলের দোআ মাহফিল

তৌহিদ মাগুরা প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে শ্রীপুর কলেজ মোড়ে সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. টুকু খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল ইমাম পুষ্প, যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান ও সোহান বিশ্বাস প্রমুখ।

এছাড়াও কলেজ শাখা ছাত্রদল নেতা মো. লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন ছান, আরিফুর রহমান, তিতাস হাসান মাহমুদ, নাঈম শেখ, খন্দকার তৌহিদ ইসলাম তনু, মোল্লা সাজিদ, নাহিদ ইসলাম, তানজিল হোসেন, রিফাত বিশ্বাস, আকাশসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,
বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দমননীতি ও রাজনৈতিক সহিংসতার এক জ্বলন্ত উদাহরণ। তাঁরা শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং ক্যাম্পাসে নির্যাতন-নিপীড়নমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

দোআ মাহফিলের অন্যতম আয়োজক মেহেদী হাসান অন্তর বলেন,

“তিস্তার পানিবণ্টন ইস্যুতে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করায় স্বৈরাচার সরকারের মদদপুষ্ট ছাত্রলীগের হাতে আবরার শহীদ হন। তাঁর আত্মার শান্তির জন্য আমরা আজ দোআ করেছি।”

 

অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু হুরাইরা জামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ