আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক আবহে জমকালো আয়োজন
অনুজ নাট্যাঙ্গন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ইউনিটের সভাপতি ও মাগুরা প্রেসক্লাব-এর সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের আহ্বায়ক ও সাহিত্যিক-গবেষক আ.ন.ম সিরাজ উদ্দিন মিহির, মাগুরা সাংস্কৃতিক একাডেমি-র সভাপতি শরীফ মিজানুর রহমান, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজ, মাগুরা নাট্য কেন্দ্র-র সভাপতি শামিম শরীফ এবং মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুজ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম জুয়েল। পরে কেক কাটা ও অতিথিদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।