
পবিত্র মাহে রমজান উপলক্ষে নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন রোডে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি

এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন:
আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ
গণমাধ্যম ব্যক্তিত্ব এ কে এম পাটোয়ারী
বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন
চিকিৎসক ডা. সিমিন মজিদ আক্তার অঞ্জু
মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর
মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম
উল্লেখ্য, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এমপি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠান পরিচালনা
অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এবং নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান।
উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন মোঃ শাহিনুর ইসলাম, সংগঠক, সমাজচিন্তক, সাংবাদিক ও চ্যানেল আয়ের সিনিয়র ফটোগ্রাফার।
সভাপতির বক্তব্য
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম (মিঠু) তার বক্তব্যে পুনরায় ভ্রাতৃত্বের বন্ধনে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একত্রিত হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।অ্যালান নাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান বলেন আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানাতে চাই তোমরাই আমাদের ভবিষ্যৎ নাকোল স্কুলের সুনাম ধরে রাখবে তোমরাই। এই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা লেখক ও কবি মরহুম বদরুজ্জামান সাহেবকে একুশে পদক অথবা স্বাধীনতা পদক দেয়ার আহবান জানান সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর কাছে।
অন্যান্য উপস্থিত অতিথি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
বাংলাদেশ পুলিশ এন্টি-টেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন খান
মু: খায়রুজ্জামান উপসচিব শিল্প মন্ত্রণালয়
ইফতার কমিটির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম
আহ্বায়ক ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান মুকুল
মাগুরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা সামছুল আলম
প্রখ্যাত কবি ও লেখক রেজা অনিরুদ্ধ
মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. নাসির
সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো
ইসলামী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা পারভিন
সংবাদমাধ্যম প্রতিনিধি
মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান
মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী
বিদ্যালয় পরিচিতি
উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল গ্রামে প্রতিষ্ঠিত নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়। শতবর্ষেরও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠান জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছে।
এ বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। গর্বের বিষয় হলো, এ বিদ্যালয়ের তিনজন কৃতী শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করে প্রতিষ্ঠানের সম্মানকে আরও উজ্জ্বল করেছেন।
সম্প্রচার
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় দৈনিক আজকের মাগুরা, মাগুরা রিপোর্টার্স ইউনিটি ফেসবুক পেজ, SH Media Online এবং Magura Times 24 ফেসবুক পেজে এবং মাগুরা নিউজ টিভি-পেজে।এবং এবংবিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।