বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোনয়নপত্র জমায় বৈষম্যের অভিযোগ: ডিসি অফিসের আচরণে ক্ষুব্ধ গণফোরামের কেন্দ্রীয় নেতা ডা. মিজানুর রহমান

তৌহিদ মাগুরা প্রতিনিধি

আজ সোমবার মাগুরা-১ আসনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।
মনোনয়নপত্র জমা দিতে আজ সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হলে জেলা প্রশাসক (ডিসি) নিজে তাঁর মনোনয়নপত্র গ্রহণ না করে একজন অফিস সহকারীর মাধ্যমে তা গ্রহণ করে স্বাক্ষর করেন বলে অভিযোগ করেন ডা. মিজানুর রহমান। এ ঘটনায় তিনি গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

ডা. মিজানুর রহমান বলেন, “এটি একজন প্রার্থীর জন্য অত্যন্ত অপমানজনক। একই সময়ে ডিসি সাহেব অন্যান্য প্রার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। অথচ আমার ক্ষেত্রে পিয়ন বা অফিস সহকারীর মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ।”
তিনি আরও বলেন, “একজন কেন্দ্রীয় রাজনৈতিক নেতার সঙ্গে এমন আচরণ কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে। এই ধরনের প্রশাসনিক আচরণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।”
ডা. মিজানুর রহমান অভিযোগ করেন, জেলা প্রশাসনের এমন আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাধারণ ভোটারদের মধ্যেও অনাস্থা সৃষ্টি করছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ