মাগুরা-২ আসন (মুহাম্মদপুর–শালিখা ও মাগুরা সদর চার ইউনিয়ন) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম বি বাকেরকে সমর্থন জানিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়।
এতে শালিখা, মুহাম্মদপুর ও মাগুরা সদর চার ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউন চলাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে প্রদক্ষিণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।
শোডাউনে উপস্থিত নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন তাদের মনোবল আরও চাঙ্গা করেছে। শোডাউনটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় আড়পাড়া এলাকায় এসে শেষ হয়।