রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানের সাইডলাইনে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে পারষ্পরিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য বিনিময়ের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
জবাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।