বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মাগুরায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের মাগুরা-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ডা. খলিলুর রহমানের নেতৃত্বে শহরজুড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মোটরসাইকেল শোডাউন।

শত শত মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মাগুরা শহরসহ আশপাশের শতাধিক গ্রাম হয়ে ওঠে উৎসবমুখর। শোডাউনের সময় ডা. খলিলুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মাগুরা জেলা সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল উজ্জামান, সিনিয়র সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় যুব নেতা ও বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক মো. রসুল করিম বাবু, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. রাজীব মোল্যা, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মুন্সি হাসিবুল হক, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম সোহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।শো

ডাউন শেষে ডা. খলিলুর রহমান বলেন,

“আজকের শোডাউন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছিল সফল ও সার্থক। প্রশাসন ও সাংবাদিকবৃন্দের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”মাগুরা জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই আয়োজনকে কেন্দ্র করে একতা ও উদ্দীপনার নতুন বার্তা দিয়েছেন বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ