
রাজধানীর রমনা এলাকার ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে ডিবি পুলিশ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করে। এসময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনসহ মোট ৬ জনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান জানান, “মঞ্চ-৭১ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে” তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত সাবেক সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার প্রেক্ষাপট

ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হয়।
শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র ও সরকার উৎখাতের উদ্দেশ্যে “মঞ্চ-৭১” নামে সংগঠন আত্মপ্রকাশ করে। এর অংশ হিসেবে গত ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে
সে সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ডিবি জানিয়েছে, আবু আলম শহীদ খানসহ আটককৃতদের বিরুদ্ধে একই মামলায় আইনি প্রক্রিয়া চলছে।