গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মো. শামসুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল মৎস্যভবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।