১৯ আগস্ট ২০২৫ তারিখ জেলা প্রশাসক মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি কোকনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপড়া কমিউনিটি ক্লিনিক, রাঘবদাইড় ইউনিয়ন ভূমি অফিস, ভাবনহাটি ইউনিয়ন ভূমি অফিস, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ এবং মঘি ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেন।

শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের গুণগত মান এবং অবকাঠামোগত পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষ যাতে দ্রুত ও কার্যকর সেবা পান তা নিশ্চিত করতে ধনপড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ভূমি অফিস পরিদর্শনের সময় তিনি সেবাপ্রার্থীদের হয়রানি ছাড়া দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদানের নির্দেশ দেন। এছাড়া ইউনিয়ন পরিষদসমূহের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া ও স্থানীয় জনগণের কল্যাণে গৃহীত উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।