মাগুরার পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর মা রাবেয়া খাতুন (৮৮) আজ বুধবার সকালে ঢাকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে মাগুরা জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, মাগুরা সাংবাদিক সমাজ, মাগুরা জেলার সর্বস্তরের সাধারণ মানুষ এবং জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম Sh Media Online 'মাগুরা টক' ও মাগুরা টাইমস্ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।