বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব

মাগুরা টাইমস ডেস্ক:

৮ আগস্ট, আগামীকাল, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে চলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রতিবাদের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর ১২ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার।

এই এক বছরে সরকারের সাফল্য নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুকে সরকারের ১২টি বড় সাফল্য তুলে ধরেছেন।সরকারের ১২টি সাফল্য:
১.শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা•গনতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা এবং সহিংসতার পরিবর্তে পুনর্মিলন সাধন।

২.অর্থনৈতিক পুনরুজ্জীবন•খাদ্য মূল্যস্ফীতি ১৪% থেকে অর্ধেকে নামানো এবং সামগ্রিক মূল্যস্ফীতি ৮.৪৮% এ উন্নীত করা। প্রবাসী আয় ৩০.৩৩ বিলিয়ন ডলারে রেকর্ড সৃষ্টি।

৩.বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি•যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ে সফল আলোচনা, হান্ডা গ্রুপের ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ।

৪.গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ•সংস্কার কমিশন গঠন এবং ৩০টির বেশি রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা।

৫.জুলাই হত্যাকাণ্ডের বিচার•মানবতাবিরোধী অপরাধের স্বচ্ছ বিচার কার্যক্রম শুরু, যা সামগ্রিক বিচার ব্যবস্থাকে শক্তিশালী করবে।

৬.নির্বাচন পরিকল্পনা ও সংস্কার•২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের পরিকল্পনা।

৭.প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কার•বিচার বিভাগের স্বাধীনতা ও পুলিশ সংস্কার নিয়ে নানামুখী উদ্যোগ।

৮.গণমাধ্যমের স্বাধীনতা ও ইন্টারনেট অধিকার

৯.দমনমূলক সাইবার আইন বাতিল এবং সাংবাদিকদের জন্য স্বাধীনতা নিশ্চিত।

১০.পররাষ্ট্রনীতির পরিবর্তন•বহুমাত্রিক কূটনীতি গড়ে তোলা, নানাবিধ আন্তর্জাতিক সহযোগিতা প্রসারিত করা।১.প্রবাসী ও শ্রমিকদের অধিকার•ভিসা পদ্ধতি উন্নয়ন এবং বিদেশে শ্রমিক পাঠানোর পরিকল্পনা।

১১.শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা•শহীদ পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তা এবং চিকিৎসাসেবা প্রদান।

১২.সমুদ্র ও অবকাঠামো উন্নয়ন•বঙ্গোপসাগরকে জলভিত্তিক অর্থনীতির মূল সম্পদ ঘোষণা এবং মৎস্য ও শিল্প প্রকল্পগুলোর উন্নয়ন।এই সাফল্যগুলো নিরবচ্ছিন্নভাবে দেশের উন্নয়নের পথে অগ্রসর হবে বলে প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ