বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালন

তৌহিদ, মাগুরা

মাগুরায় গণঅভ্যুত্থান দিবস -২০২৫ উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে । মঙ্গলবার ৫ ই আগষ্ট সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও আহতদের সন্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত ১০ শহিদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক ও ক্রেস্ট পরিবারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সম্মিলন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম , সিভিল সার্জন মোঃ শামীম কবির, পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের, বিএনপির জেলা আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন, জামায়াতের জেলা আমীর অধ্যাপক এম বি বাকের সেক্রেটারি সাইদুর রহমান সহ জেলার অন্যান্য রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ। সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। এরমধ্যে জেলা বিএনপির উদ্যোগ একটি বিজয় মিছিল বের হয এবং জেলা জামায়াতে ইসলামী এর পক্ষ থেকে বিজয় মিছিল ও দুই রাকাত শোকরানা নামাজ আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ