বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ভুলবশত অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মাগুরার পুলিশ সুপার

মাগুরা প্রতিনিধি:

আজ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শহরের বরুনাতৈল গ্রামে ৪ আগস্টের শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় ভুলবশত একজন পুলিশ সদস্য জুতা পায়ে কবরের পাশের দেয়ালে উঠে পড়েন। ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Magura District Police’-এ একটি পোস্টের মাধ্যমে জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি স্বীকার করেন, “এটি একান্তই ভুলবশত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল” এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ