বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর মনিহার হলে সিনেমা দেখতে এসে ধোকায় পড়ে এক যুবতী প্রতারণার শিকার

তৌহিদ, মাগুরা

যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে এসে প্রতারকের খপ্পড়ে পড়ে লতা নামে এক যুবতী অজ্ঞান হয়ে পড়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে ঘটে গেল বাস্তব জীবনের এক ‘থ্রিলার’। সিনেমার গল্পে যেমন বিশ্বাসঘাতক প্রেমিক, অজ্ঞান করা নায়িকা আর রহস্যময় চুরির ঘটনা ঘটে ঠিক তেমনি এবার সেই রকমই এক ঘটনা ঘটেছে লতা শিকদার নামের এক তরুণীর জীবনে।

নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ২০ বছর বয়সী মেয়ে লতা প্রেমিকের হাত ধরে সিনেমা দেখতে এসেছিল যশোরের মনিহার সিনেমা হলে। প্রেমিক নাকি লতাকে আগেই বলেছিল”আজ তোমার জন্য সারপ্রাইজ আছে!” সারপ্রাইজ যে এতো বড় হবে, তা হয়তো লতার প্রেমও বুঝতে পারেনি।সিনেমা দেখতে দেখতে, ঠিক কোন দৃশ্যের সময় প্রেমিক লতাকে কখন যে, অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিল বা স্প্রে করলো তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রেমিক যে সিনেমা শেষ না হতেই গহনা, টাকা এবং মালামাল নিয়ে নিজেই ‘শেষ দৃশ্য’ তৈরি করে উধাও হয়ে গেছে, সেটা পরিষ্কার বুঝা গেলো।

সিনেমা শেষে হল স্টাফরা লতাকে সিনেমা হলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন চিকিৎসাধীন লতার জ্ঞান ফিরেছে, আর ফিরেছে তার প্রেম নিয়ে চরম অনুশোচনাও। হাসপাতালের চিকিৎসক মৌসুমি আক্তার জানান, “লতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিক অবস্থা এখন ধোয়াসা যুক্ত।প্রেমিকের প্রতারণায় সর্বস্ব হারিয়ে লতা এখন বুঝেছে বাস্তবতা কতটা কঠিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ