বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

কক্সবাজারে ৫ দিনের টানা বৃষ্টির অবসান, নিম্নচাপের প্রভাবে উপকূলে ভাঙন ও জলাবদ্ধতা

কক্সবাজার প্রতিনিধি:

টানা পাঁচ দিনের বৃষ্টির পর আজ রোববার (২৭ জুলাই) দুপুরের পর থেকে কক্সবাজারে বৃষ্টি বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে আর কোনো ঝড়ো হাওয়ার আশঙ্কা নেই, ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে সাগরে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে দুই থেকে তিন ফুট উঁচু জোয়ারের পানি কুতুবদিয়া, মহেশখালী, সেন্টমার্টিন, উখিয়া ও টেকনাফ এলাকায় ঢুকে পড়েছে। এতে বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ ১০টি পয়েন্টে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে।

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ও উখিয়ার পাটুয়ারটেক এলাকায় নতুন করে ভাঙনের খবর পাওয়া গেছে। সেন্টমার্টিন দ্বীপের উত্তরপাড়া ও পশ্চিমাঞ্চলে জোয়ারের পানির তোড়ে রিসোর্ট ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, জোয়ারের পানি প্রবেশ করায় কুতুবদিয়ার আলী আকবর ডেইলের বিভিন্ন গ্রাম, সড়ক, পুকুর ও বসতবাড়ি প্লাবিত হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

পর্যটকদের সতর্ক থাকতে বলেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। সৈকতে হাঁটুপানির নিচে না নামার অনুরোধ জানানো হলেও কিছু পর্যটক বিপদসীমা অতিক্রম করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের প্রধান দাবি—দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ