বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় কলা বিক্রেতাকে গলা কেটে হত্যা, রক্তমাখা ছুরিসহ যুবক আটক

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভজন কুমার গুহ (৫৫) নামের এক কলা বিক্রেতা। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভজন গুহ ওই এলাকার মৃত সন্তোষ কুমার গুহের ছেলে এবং জামরুল তলা বাজারে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে রক্তমাখা ছুরিসহ মোহাম্মদ আবির (৩০) নামে এক যুবককে আটক করে। আবিরের হাতেও রক্তের দাগ দেখা যায়, যা উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের নজরে আসে।

আবির মাগুরারই মৃত হান্নান বিশ্বাসের ছেলে। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে উত্তেজিত অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা গেছে।

আবিরের বিরুদ্ধে একাধিক সহিংসতার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোহাম্মদ আবির এলাকার বহু বিতর্কিত ও ভয়ংকর চরিত্র। এর আগেও একাধিক সহিংস ঘটনায় তার নাম জড়িয়ে আছে।

সে তার নিজের কাকী রিমা বেগমকে দীর্ঘদিন ধরে নির্যাতন ও মারধর করতো, যার ফলে রিমা বেগম অবশেষে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।

কমলা খাতুন নামের এক বৃদ্ধাকে নির্মমভাবে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৫ আগস্টের পর স্থানীয় ব্যবসায়ী খিরোদ কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়, যেখানে আবিরকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়াও বুলবুলি মালিক নামের এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে।

অতিষ্ঠ জনসাধারণ, কঠোর শাস্তির দাবি

এলাকাবাসী জানায়, আবিরের ভয়ংকর আচরণ ও লাগাতার অপরাধে স্থানীয় জনগণ আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা বলছে, সময়মতো ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই নির্মম হত্যাকাণ্ড এড়ানো যেত।
এখন তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার পেছনের কারণ ও সংশ্লিষ্টতা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ